ঢাকাWednesday , 6 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ল্যান্ড অব লুঙ্গি’-তে অক্ষয়

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অক্ষয় কুমার। একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে চলেছেন তিনি। স্পাই-থ্রিলার বেবি, ওয়ার-ড্রামা এয়ারলিফট, দুর্নীতি বিরোধী গাব্বার ইজ ব্যাক কিংবা সদ্য মুক্তিপ্রাপ্ত টয়লেট : এক প্রেম কথা সব সিনেমাতেই রয়েছে দেশ প্রেমের ছোঁয়া।
এবার ল্যান্ড অব লুঙ্গি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এ অভিনেতা। সিনেমাটি নির্মাণ করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশপ্রেমের কাহিনি নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। তবে নামের সঙ্গে মিল রেখে গল্পে দক্ষিণ ভারতের প্রেক্ষাপট থাকবে কিনা তা জানা যায়নি। অক্ষয় চুক্তিবদ্ধ হলেও সিনেমাটিতে আর কে কে অভিনয় করবেন তা এখনো নির্ধারিত হয়নি।
মুক্তির অপেক্ষায় রয়েছে অক্ষয় কুমার অভিনীত টু পয়েন্ট জিরো। এতে আরো অভিনয় করছেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাবে সিনেমাটি।
বর্তমানে প্যাডম্যান সিনেমার শুটিং করছেন অক্ষয়। ভারতের তামিলনাড়ুর অরুনাচালম মুরুগানানথাম নামের এক ব্যক্তিকে নিয়ে তৈরি হয়েছে এ সিনেমার গল্প। যিনি ভারতের প্রত্যন্ত অঞ্চলে মেয়েদের স্বাস্থ্যসম্মত মেন্সট্রুয়েশন নিয়ে কাজ করছেন। এছাড়া তিনি স্বল্পমূল্যে স্যানিটারি প্যাড তৈরির যন্ত্রও আবিষ্কার করেছেন। সিনেমাটি পরিচালনা করছেন আর বালকি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন রাধিকা আপ্তে ও সোনম কাপুর। ২০১৮ সালের ১৩ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।