ঢাকাThursday , 31 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ত্রিভুজ প্রেমে অপূর্ব-মীম-নাঈম

Link Copied!

বিনোদন ডেস্ক : জিয়াউল ফারুক অপূর্ব। রোমান্টিক গল্পের নায়ক হিসেবে তার বিশেষ পরিচিতি রয়েছে। ঈদুল আজহা উপলক্ষে অনেক রোমান্টিক গল্প নির্ভর নাটক-টেলিফিল্মে অভিনয় করছেন তিনি।
তারই ধারাবাহিকতায় এবার তিনি অভিনয় করলেন ‘দ্য হিরো’ নামে বিশেষ টেলিফিল্মে। রুম্মান রশীদ খানের রচনায় এটি পরিচালনা করেছেন মো. মাকসুদুর রহমান বিশাল।
টেলিফিল্মের গল্প প্রসঙ্গে মো. মাকসুদুর রহমান বিশাল বলেন, ‘চিত্রনায়ক শায়ান খানকে তার ভক্ত মিতু প্রায়ই চিঠি পাঠায়। ব্যস্ত নায়কের উত্তর দেওয়া হয় না। একদিন তারকার সঙ্গে হুট করেই মিতুর দেখা হয়ে যায়। আরেক দিন সত্যি সত্যিই নায়ক চমকে দিয়ে মিতুর বাড়িতে যায়। দিনের পর দিন ভক্তের সঙ্গে কথা বলতে গিয়ে প্রেমে পড়ে যায় শায়ান। মিতুকে বিয়ের প্রস্তাব দেয়। শায়ানের প্রস্তাবে আকাশ থেকে পড়ে মিতু। কারণ সে পাগলের মতো ভালোবাসে আসাদকে। মিতু জানায়, হিরো শায়ানকে সে অন্ধভাবে পছন্দ করে সত্যি, তবে তার প্রেম ভালোবাসা সবকিছুই আসাদ। কথাগুলো শায়ান খান নিতে পারে না। তার অহংবোধে লাগে। শায়ান হারতে রাজি নয়। সে পত্র-পত্রিকায় জানিয়ে দেয়, মিতুর সাথে তার বিয়ে হচ্ছে। এরপর গল্পে নতুন মোড় আসে।’
এমন ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত এ টেলিফিল্মের শায়ান চরিত্রটি রূপায়ন করেছেন অপূর্ব। মিতু চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া মীম। আর আসাদ চরিত্রে দেখা যাবে এফ এস নাঈমকে। এছাড়াও অভিনয় করেছেন কাজী উজ্জল, দুখু সুমন, সেলিনা প্রমুখ।
টেলিফিল্মটি ঈদের সপ্তমদিন দুপুর ২টা ২০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে বলেও জানিয়েছেন নির্মাতা।