ঢাকাThursday , 31 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিন বন্ধুর কীর্তি

Link Copied!

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী ইন্তেখাব দিনার, সাজু খাদেম, আরফান আহমেদ। ঈদুল আজহার কাজ নিয়ে ব্যস্ত সময় কাটছে তাদের। এবার একসঙ্গে অভিনয় করলেন তারা। ‘ফ্রেন্ড রিকুয়েস্ট’ নামে সাত পর্বের একটি ধারাবাহিক নাটকে তিন বন্ধুর চরিত্রে দেখা যাবে তাদের। শাহরিয়ার তাসদিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন খায়রুল পাপন।
নাটকের গল্প প্রসঙ্গে খায়রুল পাপন বলেন, ‘কক্সবাজার ঘুরতে যায় তিন বন্ধু। এ সফরে তাদের মূলমন্ত্র ছিল কক্সবাজারে শুধুই ঘুরাঘুরি করবে। কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হওয়া যাবে না এবং কোনো ঝামেলায় জড়ানো যাবে না। কিন্তু ঘটনাক্রমে তিনজনই তিনটি মেয়ের খপ্পরে পড়ে যায়।
এর মধ্যে প্রথম বন্ধু একটা গ্যাংয়ের হাত থেকে একটি মেয়েকে বাঁচায়। দ্বিতীয় বন্ধু দুই বান্ধবীর ট্র্যাপে পড়ে নানা জটিলতায় জড়ায়। তৃতীয় বন্ধু তার পছন্দের মেয়ের গোয়েন্দা ভাইয়ের নজরে পড়ে যায়। এই নিয়ে তৈরী হতে থাকে নানা জটিলতা। তিনজনই নানা উপায়ে এসব থেকে মুক্তি পেতে চায়। শুরু করে নানা কীর্তি। এভাবেই এগিয়েছে নাটকটির গল্প।’
তিনি আরো বলেন, ‘বেশ মজার একটি গল্প নিয়ে গড়ে উঠেছে নাটকের কাহিনি। গল্পের যাথাযথ চিত্রায়নের জন্যই কক্সবাজার গিয়ে শুটিং করেছি। তখন কক্সবাজারে পাঁচ নম্বর বিপদ সংকেত ছিল। চেষ্টা করেছি সুন্দর কিছু দর্শকদের সামনে তুলে ধরতে। এই নাটকে দর্শকের জন্য যথেষ্ট বিনোদনের খোরাক আছে। আশা করি, দর্শকদের কাজটি আনেক ভালো লাগবে।’
ইন্তেখাব দিনার, সাজু খাদেম, আরফান আহমেদ ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানজিকা আমিন, তাসনুভ এলভিন, নাবিলা ইসলাম, সানজিদা তন্ময় প্রমুখ। ঈদুল আজহার প্রথম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৭টায় মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।