স্পোর্টস ডেস্ক : বড় কোনো শাস্তির বিষয়টা আগেই অনুমেয় ছিল। পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় দেশটির ব্যাটসম্যান সারজিল খানকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির পক্ষ থেকে গঠিত দুর্নীতি দমন ইউনিট গতকাল এই রায় দিয়েছে।
পাকিস্তানের জনপ্রিয় ইংরেজি গণমাধ্যম ডন জানিয়েছে, আড়াই বছর কোনও ধরনের ক্রিকেটে খেলতে পারবেন না সারজিল। আড়াই বছর পর কেবল ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন তিনি। তবে সারজিলের আইনজীবী শায়ান ইজাজ জানিয়েছেন, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর আপিল করবেন তারা।
সবশেষ পিএসএল আসর চলাকালীন সময়ে স্পট ফিক্সিংয়ের জন্য আরও চারজন ক্রিকেটারের নাম উঠে আসে। বাকিদের মধ্যে রয়েছেন দেশটির ব্যাটসম্যান খালিদ লতিফ, নাসির জামশেদ, শোয়াইব হাসান ও পেসার মোহাম্মদ ইরফান। এর মধ্যে ইরফানকে এক বছরের নিষেধাজ্ঞাসহ বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। বাকিদের মামলা চলছে।

