ঢাকাWednesday , 30 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমি গর্ভবতী নই

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি। হঠাৎ করেই তার গর্ভবতী হওয়ার গুঞ্জন বলিপাড়ায় ছড়িয়ে পড়ে। এ গুঞ্জনের সূত্রপাত নার্গিস ফাকরির প্রকাশিত একাধিক ছবিকে কেন্দ্র করে।
ছবিতে কালো রঙের জামা পরে আছেন নার্গিস। আপাত দৃষ্টিতে তাকে গর্ভবতী মনে হয়। ছবিগুলো শুক্রবার মুম্বাই এয়ারপোর্ট থেকে তোলা। এ সময় পাপারাজ্জিদের ক্যামেরার সামনে মুখ লুকালেও এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় সমালোচনা।
তবে এমন গুঞ্জনে খুব একটা রাগান্বিত নন নার্গিস। বরং খুব মজা করেই এই গুঞ্জনের জবাব টুইটারে দিয়েছেন তিনি। টুইট বার্তায় তিনি লিখেন, ‘আমি গর্ভবতী নই। ওকে, সম্ভবত এটি হামবার্গার বেবি কিন্তু হামবার্গালার বলবেন না।’
একটি সূত্র জানিয়েছে, নার্গিস ফাকরির শারীরিক ওজন বেড়ে গেছে। আর এ কারণে তাকে আগের চেয়ে বেশি মোটা দেখাচ্ছে। ‘বাঞ্জো’ সিনেমায় সর্বশেষ দেখা যায় নার্গিস ফাকরিকে। ২০১৬ সালে মুক্তি পায় সিনেমাটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন রিতেশ দেশমুখ।