ঢাকাWednesday , 30 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়ার্নারের ‘প্রথম’ সেঞ্চুরি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : তাইজুল ইসলামের হাফভলি বল ব্যাকফুটে গিয়ে কাভারে খেললেন ডেভিড ওয়ার্নার। নাসির ডিপ কাভার থেকে বল ফেরত দেওয়ার আগে দুবার প্রান্ত বদল বাঁহাতি ওপেনারের।
৯৯ রানে থাকা ওয়ার্নার পৌঁছে গেলেন ১০১ রানে। মাথা থেকে হেলমেট খুলে চিরাচরিত ভঙ্গিতে শূন্যে লাফ দিয়ে ১৯তম সেঞ্চুরি উদযাপন ওয়ার্নারের। এশিয়ায় এটি ওয়ার্নারের দ্বিতীয় সেঞ্চুরি, কিন্তু উপমহাদেশে প্রথম।
ধারাভাষ্যে কক্ষে থাকা আতাহার আলী বললেন, ‘চাপের মধ্যে থেকেও কী অসাধারণ ইনিংস খেললেন ওয়ার্নার। তার কাছ থেকে শেখার অনেক কিছুই আছে। ইতিবাচক ছিল, রানের ক্ষুধা ছিল। কোনো সময় মনে হয়নি বিচলিত।’
হ্যাঁ, ওয়ার্নার ঠিক সেভাবেই খেলেছেন। ‘অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স’-কথাটির যথার্থতা ওয়ার্নার ঠিকই বুঝিয়ে দিয়েছেন। ১২১ বলে তিন অঙ্কের ঘর ছুঁয়েছেন ওয়ার্নার। কিন্তু আগের দিনই উপমহাদেশে ওয়ার্নারের আরেকটি ব্যর্থতার গল্পই লেখা হতো, যদি সৌম্য নিজের দায়িত্বটা ঠিকমত পালন করতেন! স্লিপে দাঁড়িয়ে বলের থেকে চোখ সরিয়ে না নিলে নিশ্চিত ওয়ার্নার ফিরে যেতেন সাকিবের প্রথম ওভারেই।
মঙ্গলবারের মতো বুধবারও মেহেদীর বলে বাউন্ডারি মেরে দিনের খেলা শুরু করেন ওয়ার্নার। এরপর দিনের অষ্টম ওভারে তাইজুলের ওভারে তিন বাউন্ডারি মেরে ওয়ার্নার নিজের জাত চিনিয়েছেন। ওই ওভারেই স্মিথের সঙ্গে শতরানের জুটি পূর্ণ করেন মারকুটে ওপেনার।
এক ওভার পরই তিন অঙ্কের ঘরে পৌঁছান ওয়ার্নার। তিন বছর পর দেশের বাইরে সেঞ্চুরি পেলেন অসি ওপেনার। সবশেষটি হাঁকিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে আবুধাবিতে, ২০১৪ সালে।