ঢাকাTuesday , 29 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। ঈদুল আজহায় পরীমনি অভিনীত ‘সোনা বন্ধু’ নামে সিনেমাটি সারাদেশে মুক্তি পাবে। জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি।
এদিকে সিনেমাটির মুক্তিকে সামনে রেখে গত ১৭ আগস্ট ইউটিউবে প্রকাশ করা হয় এ সিনেমার একটি গান। ‘সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা’ শিরোনামের এ গানটিতে পরীমনির সঙ্গে পারফর্ম করেছেন ডি এ তায়েব।
৩ মিনিট ৩ সেকেন্ড দৈর্ঘ্যের এ গানটিতে গ্রামের মনোরম পরিবেশ তোলে ধরা হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সালমা ও মান্নান মন্ডল।
ফোক ধাঁচের এ সিনেমায় পরীমনি গ্রামের একজন সহজ-সরল মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে ডি এ তায়েবকে একজন বাউলের চরিত্রে দেখা যাবে।
শুভ টেলিফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমাটির চিত্রনাট্য করেছেন ম. ম. রুবেল। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, মমতাজসহ আরো অনেকে। গত বছরের ৬ জুন টাঙ্গাইলে সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর দেশের বিভিন্ন স্থানে দৃশ্যায়ন করা হয়।
দেখুন : ‘সোনা বন্ধু তুই আমারে’ শিরোনামের গান