ঢাকাTuesday , 29 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চাশে তামিমের জোড়া ফিফটি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : অভিষেক টেস্টেই করেছিলেন জোড়া ফিফটি। তামিম ইকবাল দুই ইনিংসেই ফিফটি করলেন তার ৫০তম টেস্টেও।
বাংলাদেশের বাঁহাতি ওপেনার অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৭১ রানের পর দ্বিতীয় ইনিংসেও পঞ্চাশ ছুঁয়েছেন। এই নিয়ে ষষ্ঠবার টেস্টের দুই ইনিংসেই পঞ্চাশ ছুঁলেন ২৮ বছর বয়সি ব্যাটসম্যান।
তামিম ২০০৮ সালে ডানেডিনে অভিষেকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে করেছিলেন ৫৩ ও ৮৪। দ্বিতীয়বার দুই ইনিংসেই পঞ্চাশ ছুঁয়েছিলেন ২০১০ সালের মার্চে ঢাকায় ইংল্যান্ডের বিপক্ষে, ৮৫ ও ৫২। ওই বছরের মে মাসে নিজের পরের টেস্টে সেই ইংল্যান্ডের বিপক্ষেই লর্ডসে দুই ইনিংসে করেন ৫৫ ও ১০৩।
তামিম ২০১৩ সালের অক্টোবরে ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে করেন ৯৫ ও ৭০। ২০১৪ সালের অক্টোবরে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে করেন ১০৯ ও ৬৫। সবশেষ দুই ইনিংসেই পঞ্চাশ ছুঁলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাইলফলকের টেস্টে।
তামিমের টেস্টের দুই ইনিংসেই পঞ্চাশ বা এর বেশি রান

রান প্রতিপক্ষ ভেন্যু তারিখ
৫৩, ৮৪ নিউজিল্যান্ড ডানেডিন জানুয়ারি, ২০০৮
৮৫, ৫২ ইংল্যান্ড ঢাকা মার্চ, ২০১০
৫৫, ১০৩ ইংল্যান্ড লর্ডস মে, ২০১০
৯৫, ৭০ নিউজিল্যান্ড ঢাকা অক্টোবর, ২০১৩
১০৯, ৬৫ জিম্বাবুয়ে চট্টগ্রাম নভেম্বর, ২০১৪
৭১, ৭৮ অস্ট্রেলিয়া ঢাকা আগস্ট, ২০১৭