ঢাকাTuesday , 29 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুটি পরীক্ষার সূচি প্রকাশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের সম্মান প্রথম বর্ষ বিশেষ (২০০৯-১০, ২০১০-১১, ২০১১-১২ ও ২০১২-১৩ শিক্ষাবর্ষের গ্রেড উন্নয়ন) পরীক্ষা আগামী ৮ অক্টোবর এবং ২০১৭ সালের প্রথম বর্ষ সম্মান (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষা আগামী ৪ অক্টোবর শুরু হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের সম্মান প্রথম বর্ষ বিশেষ (২০০৯-১০, ২০১০-১১, ২০১১-১২ ও ২০১২-১৩ শিক্ষাবর্ষের গ্রেড উন্নয়ন) পরীক্ষা আগামী ২২ নভেম্বর পর্যন্ত চলবে। এ ছাড়া ২০১৭ সালের প্রথম বর্ষ সম্মান (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষা আগামী ৬ নভেম্বর পর্যন্ত চলবে।
এসব পরীক্ষার বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info থেকে জানা যাবে।
স্নাতকোত্তর নিয়মিত ভর্তির প্রাথমিক আবেদন নিশ্চয়নের সময় বৃদ্ধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে সংশ্লিষ্ট কলেজের মাধ্যমে অনলাইনে প্রাথমিক আবেদন নিশ্চয়নের সময় আগামী ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admissions.nu.edu.bd ও www.nu.edu.bd/admissions এর Master’s tab এর prospectus অপশন থেকে জানা যাবে।