ঢাকাMonday , 28 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হেডিংলিতে রুটের ব্যাটে এগোচ্ছে ইংল্যান্ড

Link Copied!

স্পোর্টস ডেস্ক : দুই দলের জমজমাট লড়াইয়ে জমে উঠেছে হেডিংলি টেস্ট। প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৫৮ রানে অলআউটের পর জোড়া সেঞ্চুরিতে ৪২৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৭১ রান করে গতকাল তৃতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা।
হেডিংলিতে দ্বিতীয় দিনে ১৪৭ রানে অপরাজিত থাকা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান সাই হোপকে তৃতীয় দিনে ক্রিজে নেমেই বিদায় নিতে হয়েছে। ক্যারিয়ারের প্রথম শতককে দেড়শ’তে রূপ দিতে পারেননি তিনি। দিনের প্রথম বলেই ১৪৭ রানে জেমস অ্যান্ডারসনের শিকার হন হোপ। এর পর জার্মেইন ব্ল্যাকউড ও জেসন হোল্ডারের ব্যাটে এগিয়ে যেতে থাকে উইন্ডিজরা। অবশ্য এক রানের আক্ষেপ নিয়ে ব্ল্যাকউড রান আউট হন ৪৯ রানে। ৪৩ রান করেন হোল্ডার।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে ৫ উইকেট নেন অ্যান্ডারসন।
এরপর ১৬৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নামে ইংলিশরা। গতকাল দলের ৫৮ থেকে ৯৪ রানে প্রথম ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল তারা। তবে জো রুট ও ডেভিড মালানের ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২ রানের লিড নিয়ে দিন শেষ করেছে ইংল্যান্ড। রুট ৪৫ ও মালান ২১ রানে অপরাজিত রয়েছেন। বড় লিড গড়তে এখন ফর্মে থাকা অধিনায়ক জো রুটের ওপর ভরসা রাখতে চাইবে ইংলিশ সমর্থকরা। এর আগে ৫২ রান করেন মার্ক স্টোনম্যান।
দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের হয়ে জেসন হোল্ডার ২টি ও গ্যাব্রিয়েল ১টি উইকেট নেন।