ঢাকাMonday , 28 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিত-বুমরাহর নৈপুণ্যে সিরিজ ভারতের

Link Copied!

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের পর ওয়ানডে সিরিজেও দাপট অব্যাহত রেখেছে ভারত। পাল্লেকেলেতে জাসপ্রিত বুমরাহ’র ক্যারিয়ার সেরা ৫ উইকেট ও রোহিত শর্মার সেঞ্চুরিতে ৬ উইকেটে জয় পেয়েছে বিরাট কোহলির দল। আর তাতেই পাঁচ ম্যাচ ওয়ানডেতে ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে টিম ইন্ডিয়া।
ঘরের মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২১৭ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার অপ্রতিরোধ্য সেঞ্চুরিতে ভর করে ২৯ বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নেয় ভারত।
২১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারতের হয়ে সর্বোচ্চ ১২৪ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। ১৪৫ বল মোকাবেলা করে ১৬ চার ও ২ ছক্কায় এই ইনিংসটি খেলেন তিনি। তার সঙ্গে ৮৬ বল মোকাবেলায় ৬৭ রান নিয়ে অপরাজিত ছিলেন মাহেন্দ্র সিং ধোনি।
শ্রীলঙ্কা দলের সাম্প্রতিক পারফরম্যান্স হতাশজনক। তাতে খুবই ক্ষুব্ধ দেশটির ক্রিকেট ভক্তরা। চলতি সিরিজেই এর আগে দলের বাস থামিয়ে ক্ষোভ দেখিয়েছিলেন তারা। গতকাল তৃতীয় ওয়ানডেতে ভারতের ইনিংসের ৪৪তম ওভার শেষে গ্যালারি থেকে বোতল ছুড়ে খেলাই বন্ধ করে দিয়েছিলেন তারা। গ্যালারি ফাঁকা করে ৪০ মিনিট পর শুরু হয় খেলা।
লঙ্কান ভক্তদের এই ক্ষোভের শুরু হয় নিজেদের ব্যাটিংয়ের সময়ই। টস জিতে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ইনিংসে কেবল লড়াই করেন লাহিরু থিরিমান্নে। ১০৫ বলে ৫টি চার আর একটি ছক্কায় ৮০ রান করে ফিরেন বুমরাহ’র বলে ক্যাচ দিয়ে। এছাড়া বুমরাহ’র দারুণ বোলিংয়ে দ্রুত ফিরেন নিরোশান ডিকেভেলা (১৩), কুসল মেন্ডিস (১)। ভারতীয় পেসার শেষের দিকে ধনঞ্জয়া (২), মিলিন্দা সিরিবর্ধনেকে (২৯) বিদায় করে প্রথমবারের মতো তুলে নেন পাঁচ উইকেট।
আগামী বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক লঙ্কানরা।