ঢাকাMonday , 28 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিয়ালকে রুখে দিল ভ্যালেন্সিয়া

Link Copied!

স্পোর্টস ডেস্ক : মৌসুমের শুরুতে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর অভাব যেন বুঝতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। নিষেধাজ্ঞায় থাকা রোনালদোকে ছাড়া খেলতে নেমে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ ব্যবধানের ড্রয়ে পয়েন্ট হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।
নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতেই লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হারতে বসেছিল রিয়াল মাদ্রিদ। তবে শেষপর্যন্ত তরুণ মার্কো অ্যাসেনসিওর গোলে ড্র করে মান রক্ষা হয় জিনেদিন জিদানের দলটির। রিয়ালের ২-২ ব্যবধানের ফলাফলে দুটি গোলই আসে তার কাছ থেকে।
রোববার রাতে ম্যাচের দশম মিনিটে প্রতিপক্ষের ভুল পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করেন অ্যাসেনসিও। তবে ম্যাচের ১৮ মিনিটেই গোলটি শোধ করে দেয় ভ্যালেন্সিয়া। বাঁ-দিক থেকে স্বদেশি ডিফেন্ডার তোনি লাতোর ক্রস পেয়ে রিয়াল গোলরক্ষককে পরাস্ত করেন সফরকারী দলের মিডফিল্ডার কার্লোস সোলের।
বিশ্রাম শেষে আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠে লড়াই। রোমাঞ্চকর লড়াইয়ের ১৫ মিনিটের মধ্যে দুপক্ষের দুজন করে হলুদ কার্ড দেখেন। জমজমাট্ এ লড়াইয়ের ৭৭তম মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। এ সময়ে দলটির ফরাসি মিডফিল্ডার কোনদোগবিয়ার গোল সান্তিয়ার্গো বার্নাব্যুর গ্যালারির দর্শকদের নিশ্চুপ করিয়ে দেয়। তবে ম্যাচের ৮৩ মিনিটেই নিজের দ্বিতীয় গোলে রিয়ালকে রক্ষা করেন আসেনসিও। ডান দিক থেকে কোনাকুনি ফ্রি-কিকে লক্ষ্যভেদ করেন। ম্যাচের বাকি সময় গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রিয়াল স্ট্রাইকার করিম বেনজেমা। ফলে ২-২ ব্যবধানের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের।