ঢাকাSunday , 27 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আতিফ আসলামের কণ্ঠে বাংলা গান

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। পাকিস্তানি শিল্পী হয়েও নিজ দেশের পাশাপাশি বলিউড সিনেমায় গান গেয়ে ভক্তদের মনে বিশেষ জায়গা করেছেন তিনি। এবার প্রথমবারের মতো বাংলায় গান গাইলেন আতিফ।
টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব অভিনীত ককপিট সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সিনেমাটিতে দেবের বিপরীতে অভিনয় করেছেন রুক্মিনি মৈত্র। ‘মিঠে আলো’ শিরোনামে রোমান্টিক ঘরানার এই গানে রোমান্স করতে দেখা গেছে দেব-রুক্মিনি জুটিকে।
তবে বাংলা ভাষায় গান গাওয়ার ব্যাপারটি মোটেও সহজ ছিল না বলে জানান আতিফ। তিনি জানান, বিদেশি ভাষায় গান গাওয়া তার কাছে সহজ ছিল না। তবে, বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন। গানটি গাইতে সংগীত পরিচালক তাকে সাহায্য করেছেন।
ককপিট পরিচালনা করেছেন কমলেশ্বর মুখার্জি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে থ্রিলার-ড্রামা ঘরানার সিনেমাটি। এতে একজন পাইলটের চরিত্রে অভিনয় করছেন দেব। অন্যদিকে রুক্মিনিকে দেখা যাবে বিমানবালার চরিত্রে। এছাড়া সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কোয়েল মল্লিক।
দেখুন : ‘মিঠে আলো’ গানটি

https://youtu.be/Px8FzC01eCo