ঢাকাSunday , 27 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জ্যামাইকার হারে নিষ্প্রভ মাহমুদউল্লাহ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএলে) নিজের প্রথম ম্যাচে জ্যামাইকা তালাওয়াসের হয়ে জয় পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে পরের ম্যাচেই হারল জ্যামাইকা। সিপিএলে আজ ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৩৬ রানে হেরেছে মাহমুদউল্লাহর জ্যামাইকা।
কিংসটনে আজ টস জিতে ত্রিনবাগোকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জ্যামাইকার অধিনায়ক কুমার সাঙ্গাকারা। আগে ব্যাট করতে নেমে ব্রেন্ডন ম্যাককালামের দুর্দান্ত ব্যাটিংয়ে নিধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৮ রানের বড় পুঁজি পায় ত্রিনবাগো। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭২ রান তুলতেই থেমে যায় জ্যামাইকার দৌড়।
২০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় জ্যামাইকা। তবে গত ম্যাচের মতো এই ম্যাচেও হাল ধরেছিলেন অধিনায়ক সাঙ্গাকারা। তার ৫৩ রানের ইনিংসটি দলকে জয়ের স্বপ্নই দেখিয়েছিল। কিন্তু অন্য কেউ বড় কোনো ইনিংস খেলতে না পারায় জয়ে পৌঁছতে পারেনি দলটি। জ্যামাইকার হয়ে পুয়েল ৩০, ল্যান্ডি সিমন্স ৩২ এবং ম্যাককার্থি ২১ রান করেন। অন্যদিকে গত ম্যাচে ১ রানে অপরাজিত থাকলেও আজ জ্যামাইকার হার এড়াতে ভূমিকা রাখতে পারেননি মাহমুদউল্লাহ। ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ আজ ১১ বল মোকাবেলা করে ৬ রান করেন।
এর আগে ব্যাট করতে নেমে ত্রিনবাগোর হয়ে ৬২ বলে ৯১ রানের সর্বোচ্চ ইনিংষটি খেলেন ম্যাককালাম। ৫ চার ও ৬ ছক্কায় এ ইনিংসটি সাজান তিনি। এছাড়া কলিন মুনরো ৪২ ও ডোয়াইন ব্রাভো ২৮ রান করেন।
জ্যামাইকার হয়ে পুয়েল ও সান্তোকি ২টি করে উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট পান ওডেন স্মিথ ও কক উইলিয়ামস।