ঢাকাSaturday , 26 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রেস-থ্রিতে সালমান-জ্যাকলিন

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি রেস। এ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী কিস্তি রেস-থ্রিতে কারা অভিনয় করবেন তা নিয়ে কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল। তবে শেষ পর্যন্ত সালমান খান ও জ্যাকলিন ফার্নান্দেজকে দেখা যাবে সিনেমাটিতে।
জ্যাকলিন অভিনীত পরবর্তী সিনেমা অ্যা জেন্টলম্যান। সিনেমাটির প্রচারণায় এসে এ কথা জানান এ অভিনেত্রী। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত কিক সিনেমায় জুটিবদ্ধ হয়েছিলেন তারা।
এ প্রসঙ্গে জ্যাকলিন বলেন, ‘জুড়ওয়া-টু সিনেমার পর সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তরুণ মানসুখানির পরবর্তী সিনেমা ড্রাইভ-এ কাজ করছি এবং এরপর সালমানের রেস-থ্রিতে অভিনয় করব।’
জানা গেছে, রেস-থ্রি সিনেমায় সাইফ আলীর পরিবর্তে দেখা যাবে সালমানকে। অন্যদিকে এ ফ্র্যাঞ্চাইজির সিনেমায় আগেও অভিনয় করেছেন জ্যাকলিন। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত রেস-টু সিনেমায় অভিনয় করেছেন তিনি।
এর আগে রেস ফ্র্যাঞ্চাইজির দুইটি সিনেমাই পরিচালনা করেছেন পরিচালক জুটি আব্বাস-মাস্তান। তবে শোনা যাচ্ছে, এবার পরিচালনার দায়িত্বে থাকবেন রেমো ডিসুজা। যদিও এ বিষয়ে এখনো কোনো অনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।