ঢাকাFriday , 25 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহার ঈদ পরবর্তী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ থেকে শুরু। শুক্রবার সকাল ৮টা থেকে দেশের বিভিন্ন রেলস্টেশনে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়।
ঈদ ফেরত যাত্রীদের জন্য অগ্রিম টিকিট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়। সেখানে আজ পাওয়া যাচ্ছে ৩ সেপ্টেম্বরের টিকিট। ক্রমান্বয়ে ২৬, ২৭, ২৮ ও ২৯ আগস্ট পাওয়া যাবে ৪, ৫, ৬ ও ৭ সেপ্টেম্বরের ফিরতি টিকিট।
অন্যদিকে আগামী ১ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস চলাচল করবে না। এ ছাড়া ঈদের আগে ও পরে যাত্রীদের সুবিধার্থে সাত জোড়া বিশেষ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ ট্রেন ঈদের পূর্বে চার দিন ও ঈদের পরে সাত দিন চলবে।
এসব ট্রেনের মধ্যে রয়েছে, দেওয়ানগঞ্জ স্পেশাল: ঢাকা – দেওয়ানগঞ্জ- ঢাকা ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর এবং ৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলাচল করবে।
চাঁদপুর স্পেশাল ১ : চট্রগ্রাম-চাঁদপুর-চট্রগ্রাম ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর এবং ৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলাচল করবে।
চাঁদপুর স্পেশাল ২ : চট্রগ্রাম-চাঁদপুর-চট্রগ্রাম ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর এবং ৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলাচল করবে।
রাজশাহী স্পেশাল : রাজশাহী-ঢাকা-রাজশাহী ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর এবং ৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলাচল করবে।
পার্বতীপুর স্পেশাল : পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুর ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর এবং ৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলাচল করবে।
সোলাকিয়া স্পেশাল ১ : ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৌরববাজার ঈদের দিন চলাচল করবে।
সোলাকিয়া স্পেশাল ২ : ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ ঈদের দিন চলাচল করবে।
এদিকে পবিত্র ঈদুল আজহার ৫ দিন পূর্বে ২৮ আগস্ট থেকে ঈদের আগের দিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেন সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে।