ঢাকাTuesday , 22 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শীর্ষে ফেরাকে অবিশ্বাস্য বললেন নাদাল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বিষয়টা নিশ্চিত হয়েছিল গত সপ্তাহেই। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। সোমবার এল সেই ঘোষণা। এদিন প্রকাশিত নতুন বিশ্ব টেনিস র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন রাফায়েল নাদাল। তিন বছর পর র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফেরাটাকে অবিশ্বাস্য বলে আখ্যায়িত করেছেন স্প্যানিশ টেনিস তারকা।
নাদাল সর্বশেষ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন ২০১৪ সালের জুলাইয়ে। এ বছর রোলা গাঁরোতে ক্যারিয়ারের ১৫তম গ্র্যান্ড স্লাম শিরোপা জেতা ৩১ বছর বয়সি তারকা আবার রাজত্ব পুনরুদ্ধার করলেন। ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেকে সরিয়ে শীর্ষে ফিরলেন। চোটের কারণে মন্ট্রিয়েল ও সিনসিনাটি ওপেনে না খেলা মারে নেমে গেছেন দুইয়ে। তিনে আছেন সুইস তারকা রজার ফেদেরার।
নাদাল এর আগে ১৪১ সপ্তাহ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন। ২০০৮ সালে প্রথমবার শীর্ষে ওঠার পর থেকেই হাঁটুর চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে। আবার যে শীর্ষে উঠতে পারবেন, এটা নিয়ে তিনি নিজেই সন্দিহান ছিলেন বলে জানিয়েছেন।
নাদাল বলেছেন, ‘গত কয়েক বছর সবকিছু যেভাবে গেছে তারপরও নাম্বার ওয়ান হওয়াটা আমার কাছে অবিশ্বাস্য কিছু।’
গত সপ্তাহে সিনসিনাটি ওপেনের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার নিক কিরগিওসের কাছে হেরে বিদায় নেন নাদাল। রোববার কিরগিওসকে হারিয়ে সিনসিনাটি ওপেন শিরোপা জেতা গ্রিগর দিমিত্রভ সেরা দশে প্রবেশ করেছেন, আছেন নবম স্থানে।