ঢাকাThursday , 17 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যাড এজেন্সি ডটক্রিয়েটের পুরস্কার অর্জন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ২০১৬ সালে দেশের সর্ববৃহৎ ক্রিকেট প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘গাজী টায়ারস ক্রিকেটার্স হান্ট’ সফলভাবে সম্পন্ন করায় ‘ওয়াও অ্যাওয়ার্ডস এশিয়া-২০১৭’ অর্জন করেছে অ্যাডভারটাইজিং এজেন্সি ডটক্রিয়েট লিমিটেড।
এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং গ্রুপ এর ‘বেস্ট ইন্টিগ্রেটেড মিডিয়া ক্যাম্পেইন অব দ্যা ইয়ার’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক অর্জন করেছে তারা। গাজী টায়ারস ক্রিকেটারস হান্টকে নিয়ে মার্কেটিং এর সর্বক্ষেত্রে বিশেষ পারদর্শিতার জন্য এই সম্মাননা দেওয়া হয় বলে জানিয়েছে ওয়াও অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ। গাজী টায়ারসের উদ্যোগে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় গত বছর দেশব্যাপী এই কার্যক্রম পরিচালিত হয়।
এই উপলক্ষে সম্প্রতি গাজী গ্রুপের প্রধান কার্যালয়ে আনন্দঘন পরিবেশে একত্রিত হয় গাজী গ্রুপ ও ডটক্রিয়েট প্রতিনিধি দল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজী গ্রুপের ডিএমডি গাজী গোলাম আশরিয়া, এক্সিকিউটিভ ডিরেক্টর এম সালাহউদ্দিন চৌধুরী, ডটক্রিয়েট এর সিইও আল রাশেদ প্রধান, সিওও মাসুদ রানা আলমগির, সিএফও সৈয়দা নাফিসা রেজা বর্ষা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ সময় গাজী গ্রুপের ডিএমডি গাজী গোলাম আশরিয়া বলেন, ‘গাজী টায়ারস ক্রিকেটার্স হান্ট এর বিজয়ী তরুণরা ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে নিয়মিত খেলছে, তাই আমরা আনন্দিত। গাজী গ্রুপ সব সময় বাংলাদেশ ক্রিকেট এর উন্নয়নে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে।
এ ছাড়া ডটক্রিয়েট এর সিইও আল রাশেদ প্রধান বলেন, ‘এ অর্জন শুধু আমাদের নয়, পুরো বাংলাদেশের। ধন্যবাদ গাজী গ্রুপকে আমাদের ওপর আস্থা রাখার জন্য।বিজ্ঞপ্তি।