ঢাকাWednesday , 16 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উয়েফার বর্ষসেরা তালিকায় মেসি-রোনালদো-বুফন

Link Copied!

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমটি দুর্দান্ত কাটিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাই এবারের উয়েফা বর্ষসেরার ফুটবলারের তালিকায় হট ফেবারিট তিনি। তার সঙ্গে সংক্ষিপ্ত সেরা তিনে রয়েছেন সময়ের সেরা আরেক ফুটবলার লিওনেল মেসি ও জিয়ানলুইজি বুফন।
সংক্ষিপ্ত তালিকা প্রকাশ হলেও বিজয়ীর নাম ঘোষণা হবে আগামী ২৪ আগস্ট মোনাকোতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে। গত মৌসুমে রিয়ালের হয়ে স্প্যানিশ লা লিগা শিরোপার সঙ্গে মর্যাদার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতেন রোনালদো। টানা দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জয়ের ফলে টানা দ্বিতীয়বারের মতো ‘উয়েফা প্লেয়ার অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড রোনালদোর বলে মনে করছেন ফুটবলবোদ্ধারা।
২০১১ সালে লিওনেল মেসির পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে এই অ্যাওয়ার্ডের পথচলা শুরু হয়। এ নিয়ে সপ্তমবারের মতো এই পুরস্কারটি দেওয়া হবে। এর আগে মেসি ও রোনালদো দু্বার করে এই পুরস্কার ঘরে তোলেন। এছাড়া আন্দ্রেস ইনিয়েস্তা ও ফ্রাঙ্ক রিবেরি একবার করে এ পুরস্কার জেতেন। এবার পুরস্কার পেলে মেসিকে ছাড়িয়ে যাবেন রোনালদো।
সেরা ফুটবলার ছাড়াও মাঠে পজিশনভুক্ত সেরাদেরও বেছে নেওয়া হবে। সংক্ষিপ্ত তালিকার মোট ১২ জন এর জন্য লড়বেন। সংক্ষিপ্ত এ তালিকায় সবচেয়ে বেশি ৬ ফুটবলার নিয়ে রিয়ালের আধিপত্য রয়েছে।
গোলরক্ষক: জিয়ানলুইজি বুফন (জুভেন্টাস), ম্যানুয়েল ন্যুয়ার (বায়ার্ন মিউনিখ), জন ওলব্যাক (অ্যাটলেটিকো মাদ্রিদ)
ডিফেন্ডার: লিওনাদো বুনচ্চি (এসি মিলান), মার্সেলো (রিয়াল), সার্জিও রামোস (রিয়াল)
মিডফিল্ডার: ক্যাসেমিরো (রিয়াল), টনি ক্রুস (রিয়াল), লুকা মদ্রিচ (রিয়াল)
ফরোয়ার্ড: পাওলো দিবালা (জুভেন্টাস), লিওনেল মেসি (বার্সা), ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল)।