ঢাকাMonday , 14 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির অধিভুক্ত ৭ কলেজের মাস্টার্স পরীক্ষা ১০ সেপ্টেম্বর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। পরীক্ষা ১০ সেপ্টেম্বর রোববার শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সময়সূচি অনুযায়ী, পরীক্ষা শেষ হবে ৩১ অক্টোবর। পরীক্ষা শুরু হবে দুপুর ২টায়। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখ থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, বেগম বদরুন্নেছা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, তিতুমীর কলেজ ও বাঙলা কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি জানার জন্য স্ব স্ব কলেজে যোগাযোগ করতে হবে। ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরীক্ষার্থীদের প্রবেশপত্র স্ব স্ব কলেজের অধ্যক্ষ মনোনীত প্রতিনিধির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে সংগ্রহ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইস্যুকৃত প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা চলাকালীন কেন্দ্রে মোবাইল ফোন ও যে কোনো প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
অধিভুক্ত সাতটি কলেজের পরীক্ষার কেন্দ্রসমূহ হলো- বেগম বদরুন্নেছা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্র ঢাকা কলেজ; ঢাকা কলেজের পরীক্ষা কেন্দ্র ইডেন কলেজ; ইডেন কলেজের পরীক্ষা কেন্দ্র বেগম বদরুন্নেছা কলেজ; তিতুমীর কলেজের পরীক্ষার কেন্দ্র বাঙলা কলেজ এবং বাঙলা কলেজের পরীক্ষার কেন্দ্র তিতুমীর কলেজ।
পরীক্ষার সময়সূচিতে কোনো প্রকার অসঙ্গতি থাকলে সময়সূচি প্রকাশের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করার জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।