ঢাকাSunday , 13 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রেকর্ডের সামনে মেসি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : এল ক্লাসিকোর ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ড তার। লিওনেল মেসির সামনে এবার আরেকটি রেকর্ডের হাতছানি।
বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি ক্লাসিকো জয়ের রেকর্ড জাভি হার্নান্দেজের। প্রাক্তন বার্সা প্লেমেকার ৪২ ম্যাচের ১৭টিতে জিতেছেন। জয়ের সংখ্যাটা মেসির চেয়ে এক বেশি। মেসি অবশ্য ম্যাচ খেলেছেন ৩৪টি।
ন্যু ক্যাম্পে রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালের প্রথম লেগে জিতলেই মেসি জাভিয়ে ছুঁয়ে ফেলবেন, আর দুই লেগেই জিতলে ছাড়িয়ে যাবেন।
বার্সেলোনার খেলোয়াড়দের মধ্যে ৩৫ ম্যাচে ১৫ জয় নিয়ে মেসির পরেই আছেন আন্দ্রেস ইনিয়েস্তা। সব মিলিয়ে রেকর্ডটা রিয়াল মাদ্রিদের পাকো জেন্তোর (২১ জয়)। জয়ের রেকর্ডটা না হয় জানা গেল, হারের রেকর্ড?
ক্লাসিকোতে সবচেয়ে বেশি হারের রেকর্ডটা যৌথভাবে চারজনের- রিয়ালের সার্জিও রামোস, রাউল ও মানোলো সানচিজ এবং বার্সেলোনার হুয়ান সেগারা। সবাই হেরেছেন ১৬টি করে। খুব শিগগিরই হয়তো ‘বিব্রতকর’ এই রেকর্ডটা নিজের করে নেবেন রামোস!