ঢাকাSunday , 13 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতকে অ্যান্টি-ডাম্পিং শুল্ক তুলে নিতে বলবে সরকার

Link Copied!

দেশের সোনালী আঁশ

অর্থনীতি ডেস্ক : পাটজাত পণ্য রপ্তানিতে ভারতকে তাদের আরোপ করা অ্যান্টি-ডাম্পিং শুল্ক তুলে নেওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দেবে বাংলাদেশ। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ ব্যাপারে একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে দেশের একটি সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে। ভারতের অ্যান্টি- ডাম্পিং শুল্কারোপের কারণে বাংলাদেশি পাট শিল্পে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করে আসছেন সংশ্লিষ্টরা। এ আশঙ্কা থেকেই ভারত সরকারের ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হবে।
ট্যারিফ কমিশন জানিয়েছে, এ সমস্যা সমাধানে সরকার নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।
প্রসঙ্গত, চলতি বছরের ৫ জানুয়ারি বাংলাদেশি পাটপণ্যে বিভিন্ন হারে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করে ভারত। অ্যান্টি ডাম্পিং এর বিরূপ প্রভাব পড়তে শুরু করে বাংলাদেশের রপ্তানি আয়েও। দেশীয় বাজার সুরক্ষায় বিদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক অ্যান্টি-ডাম্পিং শুল্ক নামে পরিচিত।