ঢাকাSaturday , 12 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তামনির সফল অস্ত্রোপচার, চিকিৎসকদের ধন্যবাদ

Link Copied!

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনামুক্তামনির সফল অস্ত্রোপচারের পর চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একথা জানিয়েছেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক চিকিৎসক ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী অত্যন্ত খুশি হয়েছেন। অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত সব চিকিৎসকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা. জুলফিকার আলী লেনিন আমাকে ফোন করে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী ধন্যবাদ দেওয়ার কথা বলেছেন। তিনি আমাকে বলেছেন, প্রধানমন্ত্রী মুক্তামনির সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। সফল অস্ত্রোপচার হওয়ায় তিনি খুব খুশি হয়েছেন।’
শনিবার সকাল ৯টার দিকে মুক্তামনির অস্ত্রোপচার শুরু হয়। ২০ জন চিকিৎসকের একটি দল অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচার করে তার হাত থেকে তিন কেজি মাংসপিণ্ড ফেলে দেওয়া হয়েছে। এগুলো পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার সকাল ৮টার দিকে তাকে অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়। সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসকরা ওটিতে প্রবেশ করেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকরা তার অপারেশন করেন।
গত ১২ জুলাই ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয় মুক্তামনিকে। এতদিন মুক্তামনির রোগটিকে বিরল রোগ বলা হলেও ৫ আগস্ট বায়োপসি করার পর জানা যায় তার রক্তনালীতে টিউমার হয়েছে। যেটাকে চিকিৎসা বিজ্ঞানে হেমানজিওমা বলা হয়ে থাকে।