ঢাকাSaturday , 12 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নওয়াজের শূন্য আসনে প্রার্থী হলেন স্ত্রী কুলসুম

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : নওয়াজ শরিফের শূন্য আসনে উপনির্বাচনে তার স্ত্রী কুলসুম নওয়াজপাকিস্তান মুসলিম লীগের (এন) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন । শুক্রবার ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে এনএ-১২০ আসনে প্রার্থী হলেন নওয়াজপত্নী। অন্যদিকে সাবেক ক্রিকেটার ইমরান খানের দল পিটিআইর পক্ষ থেকে মনোনয়ন জমা দিয়েছেন ড. ইয়াসমিন রশিদ। ডন নিউজের খবর থেকে এসব কথা জানা গেছে।
কুলসুম নওয়াজ
পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত হয়ে সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষিত হওয়ার পর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এরপর তার আসনটি শূন্য হয়। আগামী ১৭ সেপ্টেম্বর শূন্য আসনে নির্বাচনের কথা রয়েছে। শুক্রবার লাহোরের নির্বাচনী কার্যালয়ে কুলসুমের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলের নেতা আসিফ কিরমানি এবং ক্যাপ্টেন সফদার।
এর আগে ক্ষমতাসীন পিএমএলএনের প্রার্থী হিসেবে নওয়াজের ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের এ আসনে নির্বাচন করার কথা ছিল। পরে শাহবাজ নিজেই জানান, বেগম কুলসুম নওয়াজই নির্বাচন করবেন।