ঢাকাFriday , 11 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অর্থবছরের প্রথম মাসে পোশাকে রপ্তানি আয় বেড়েছে

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে তৈরি পোশাক খাতের পণ্য রপ্তানিতে আয় হয়েছে ২৪৭ কোটি ৯২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার বা প্রায় ১৯ হাজার ৯৯৭ কোটি ৭০ লাখ টাকা; যা এ সময়ের রপ্তানি লক্ষ্যমাত্রার তুলনায় ৪ দশমিক ৮৩ শতাংশ কম। তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় এবার এ খাতের পণ্য রপ্তানি আয় ১৭ দশমিক ০৮ শতাংশ বেড়েছে।

তৈরি পোশাক কারখানায় কর্মরত কয়েকজন শ্রমিক

চলতি আগস্ট মাসে প্রকাশিত বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য জানা যায়।
ইপিবির প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম মাসে মেয়াদে নিটওয়্যার পণ্য রপ্তানিতে আয় হয়েছে ১২৬ কোটি ৩৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। একই সময়ে ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানিতে আয় হয়েছে ১২১ কোটি ৫৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।
এতে আরও জানানো হয়েছে, ২০১৭-১৮ অর্থবছরে নিটওয়্যার পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ১ হাজার ৩৭৫ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ওই বছরের প্রথম মাসে আয় হয়েছিল ১০৭ কোটি ৭২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। ২০১৭-১৮ অর্থবছরে আলোচ্য খাতে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫১০ কোটি মার্কিন ডলার।

বন্দর ছাড়ছে রপ্তানি পণ্য বোঝাই জাহাজ।

চলতি অর্থবছরের প্রথম মাসে নিটওয়্যার পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৩০ কোটি ৪২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। আলোচ্য সময়ের মধ্যে এই খাতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ১২৬ কোটি ৩৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ১৪ শতাংশ কম। তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় আলোচ্য খাতের রপ্তানি আয় ১৭ দশমিক ২৮ শতাংশ বেড়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ২০১৬-১৭ অর্থবছরে ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ১ হাজার ৪৩৯ কোটি ২৬ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ওই অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে আয় হয়েছিল ১০৪ কোটি ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে আলোচ্য খাতে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০৬ কোটি মার্কিন ডলার।
চলতি অর্থবছরের জুলাই মাসে ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৩০ কোটি ৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এই সময়ে এই খাতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ১২১ কোটি ৫৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬ দশমিক ৫২ শতাংশ কম। তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় আলোচ্য খাতের রপ্তানি আয় ১৬ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে।