ঢাকাFriday , 11 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন কূটনীতিকদের বহিষ্কারে পুতিনকে ট্রাম্পের ধন্যবাদ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া থেকে মার্কিন কূটনীতিকদের সংখ্যা কাঁটছাঁটের আদেশ দেওয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩০ জুলাই পুতিন আদেশ জারির পর দুই সপ্তাহের নীরবতা ভেঙ্গে বৃহস্পতিবার ট্রাম্প এ ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
ট্রাম্প বলেন, ‘এই বিপুল সংখ্যক লোককে ফিরে আসার সুযোগ দেওয়ায় আমি বেশ কৃতজ্ঞ। কারণ এর ফলে আমাদের বেতন দেওয়ার পরিধি কমে আসবে।’ ওই কূটনীতিকদের আর রাশিয়ায় পাঠানো হবে না জানিয়ে ‍ট্রাম্প বলেন, ‘তাদেরকে ফেরত পাঠানোর আর কোনো কারণ নেই। আমরা বেশ কিছু অর্থ বাঁচাতে যাচ্ছি।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগে গত জুলাইয়ে মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন কংগ্রেস। এর জের ধরে রুশে প্রেসিডেন্ট পুতিন, সেদেশে কর্মরত ৭৫৫ জন মার্কিন কূটনীতিককে তাদের কূটনৈতিক মিশন ত্যাগ করার নির্দেশ দেন।
এদিকে ট্রাম্পের এই মন্তব্যের সমালোচনা করেছেন সাবেক কূটনীতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন এফ কেনেডি স্কুল অব গভার্নমেন্টের অধ্যাপক বার্নস বলেছেন, ‘যদি তিনি কৌতুক করে থাকেন, তাহলে সেটা তিনিই ভাল করে জানেন। তবে তিনি যদি তা না করে থাকেন তাহলে এটি হবে অপ্রত্যাশিত। আমাদের কূটনীতিককে বহিস্কারের সমর্থন কখনোই একজন প্রেসিডেন্ট করতে পারেন না।’