ঢাকাFriday , 11 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীনে টানেলে বাসের ধাক্কা, নিহত ৩৬

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : চীনে মহাসড়কের টানেলে বাস ধাক্কা খেয়ে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৩ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শানজি প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বাসটি সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডু থেকে লুইয়াংয়ের দিকে যাচ্ছিল। মধ্যরাতে এটি টানেলের দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে যায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত আছে বলে জানিয়েছে সরকারি বার্তা সংস্থা সিনহুয়া।
দুর্ঘটনার তাৎক্ষনিক কারণ জানাতে পারেনি পুলিশ। চীনে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। সরকারি হিসেবে ২০১৫ সালে দেশটিতে ১ লাখ ৮০ হাজার সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মারা গেছে ৫৮ হাজার মানুষ।