ঢাকাFriday , 11 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগুন নিয়ে খেলবেন না

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়াকে ‘আগুন নিয়ে না খেলার জন্য’ সতর্ক করেছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়া পাল্টাপাল্টি হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ হুঁশিয়ারি দিলো চীন।
চীনের সরকারি দৈনিক চীনা ডেইলি এক সম্পাদকীয়তে বলেছে, আন্তর্জাতিক নিরীক্ষণ ও কঠোর নিষেধাজ্ঞার পরও উত্তর কোরিয়া যেভাবে দ্রুত গতিতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আধুনিকায়ন করেছে তাতে ‘পিয়ংইয়ংকের হুমকিকে হালকা করে নেওয়ার সুযোগ নেই।’
এতে বলা হয়েছে, ‘পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে সাম্প্রতিক সামরিক আস্ফালন ভীতিপ্রদ। পরস্পরের দিকে এই আঙ্গুল তাক করা উভয়কে অবিশ্বাসের জটিলতা ও বৈরিতার মধ্যে ফেলবে যা সংকট নিরসনে সবচেয়ে বাধা।’
চীনা সরকারি বার্তা সংস্থা সিনহুয়াতেও একই সুরে সম্পাদকীয় প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে,‘সংশ্লিষ্ট কোনো পক্ষের আগুন নিয়ে খেলার সুযোগ নেই।’
প্রসঙ্গত, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রকে ফের হামলার হুমকি দিলে উত্তর কোরিয়াকে আগ্রাসী জবাব দেওয়া হবে। পিয়ংইয়ংকে এমন জবাব দেওয়া হবে, যা আগে কখনো দেখেনি বিশ্ব। এর পরিপ্রেক্ষিতে কয়েক ঘন্টা পরই উত্তর কোরিয়া পাল্টা হুমকি দিয়ে বলেছে, তারা যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরের গুয়াম ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছে। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমে গুয়াম ঘাঁটিতে হামলার পরিকল্পনা প্রকাশ করা হয়েছে।