ঢাকাMonday , 7 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পেপারলেস ট্রেড চালুর প্রস্তাব অনুমোদন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : এশিয়া প্যাসেফিক অঞ্চলে পেপারলেস ট্রেড (কাগজবিহীন বাণিজ্য) চালু করতে ‘ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন ফেসিলিটেশন অব ক্রস বর্ডার পেপারলেস ট্রেড ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসেফিক’ এ বাংলাদেশের পার্টি হওয়ার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘এশিয়া প্যাসেফিক অঞ্চলের যেকোনো পাঁচটি দেশ সম্মত হলে এই পেপারলেস ট্রেড চালু হবে। এটি চালু হলে সব দেশের সময় ও খরচ বাঁচবে।’
এ ছাড়া নজরুল ইনস্টিটিউট আইন, ২০১৭ এর খসড়ার চূড়ান্ত অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা।