ঢাকাFriday , 4 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কা দলে ইনজুরির হিড়িক

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরিতে পড়েন অসেলা গুনারত্নে ও রঙ্গনা হেরাথ। গল টেস্টের দ্বিতীয় ইনিংসে আঙ্গুলে চোট পেলে আর ব্যাটিংয়ে নামা হয়নি স্পিনার হেরাথের। দ্বিতীয় টেস্টে নিজেকে ফিট ঘোষণা করে ফিরে এসেছেন তিনি। তবে হাতের তালুতে চিড় ধরায় ভারতের বিপক্ষে সিরিজ থেকেই ছিটকে পড়তে হয়েছে পেসার অসেলা গুনারত্নেকে।
প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও শ্রীলঙ্কা দলে আঘাত হেনেছে ইনজুরি। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য কলম্বোতে ভারতের প্রথম ইনিংসে বোলিং থেকে ছিটকে পড়েছেন নুয়ান প্রদীপ। তার চোটের কথা নিশ্চিত করেছেন লঙ্কান ম্যানেজার আসাঙ্কা গুরুসিনহা।
বৃহস্পতিবার হ্যামস্ট্রিয়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়ার আগে দ্বিতীয় নতুন বলে মাত্র ৪টি বল করার সুযোগ পেয়েছিলেন প্রদীপ। এরপর আজ দ্বিতীয় দিনে বল হাতে মাঠে নামতে পারেননি তিনি। দ্বিতীয় টেস্টে তিনি ফিরতে পারবেন কিনা তা এমআরআই স্ক্যানিংয়ের পর নিশ্চিত হওয়া যাবে।
লঙ্কান প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথুস বোলিং করার জন্য ফিট নন। নতুন করে নুয়ান প্রদীপের ইনজুরিতে পার্টটাইম বোলার দিমুথ করুনারত্নের ওপর নির্ভরশীলতা বাড়াতে হচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কাকে।