ঢাকাFriday , 4 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভবন থেকে পড়ে পুলিশ সদস্যের মৃত্যু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর-১৪ নম্বরে পুলিশ লাইনের ভবন থেকে নিচে পড়ে শরিফুল ইসলাম (২০) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শরিফুল তিন মাস আগে কনস্টেবল হিসেবে পুলিশে যোগ দেন। তিনি মিরপুর পুলিশ পাবলিক অর্ডার ম্যানেজম্যান্টের (পিওএম) উত্তর বিভাগে কর্মরত ছিলেন। পুলিশ লাইনের ৯ নম্বর ভবনের ৬ তলায় থাকতেন।
পুলিশ লাইনের হাবিলদার হারুন অর রশিদ জানান, সকালে বারান্দার রেলিংয়ে বসে মোবাইলে কথা বলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান শরিফুল। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, লাশ মর্গে রাখা হয়েছে।