ঢাকাSaturday , 29 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জার্মানির সুপারমার্কেটে হামলায় নিহত এক

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির হ্যামবার্গে একটি সুপারমার্কেটে হামলায় একজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে বেশ কজন।। শুক্রবার বিবিসির অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় বিকেলে হ্যামবার্গের একটি সুপারমার্কেটে ছুরি নিয়ে লোকজনের ওপর এ হামলা চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ তারা জানাতে পারেনি পুলিশ।
হ্যামবার্গ পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, বিকেলে এক ব্যক্তি সুপারমার্কেটে গিয়ে আচমকা ছুরি দিয়ে লোকজনকে আঘাত করতে শুরু করে। কয়েকজনকে আঘাত করার পর হামলাকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় প্রত্যক্ষদর্শীরা হামলাকারীকে অনুসরণ করে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলের কাছে রাস্তা থেকে একজনকে আটক করে।