ঢাকাFriday , 28 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের প্রস্তাব ফিরিয়ে দিল শ্রীলঙ্কা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অক্টোবরের আগে দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট দলকে আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান। কিন্তু লাহোরে সাম্প্রতিক বোমা হামলার পর পাকিস্তান সফরের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানদের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান।
গত সোমবার লাহোরে ভয়াবহ এক বোমা হামলায় কমপক্ষে ২০ জনের মতো নিহত হয়েছেন। এই হামলার ভয়াবহতার কথা বিবেচনা করে পাকিস্তান সফরে অপরাগতার কথা জানিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। এ প্রসঙ্গে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানান, ‘আইসিসি মিটিংয়ের সময় আমি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম। পাকিস্তানের বিপক্ষে আবুধাবিতে সিরিজ শুরুর আগে আমি তাদের লাহোরে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছিলাম। তবে শ্রীলঙ্কা প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় আমি কিছুটা বিস্মিত হয়েছি। কারণ সন্ত্রাসী হামলা পৃথিবীর সব জায়গাতেই হয়ে থাকে। এর জন্য খেলাধূলার আসরগুলো থেমে থাকে না। একমাত্র পাকিস্তানের ক্ষেত্রে নিরাপত্তার কারণ দেখানোটা অন্যায়।’
পাকিস্তানে নিরাপত্তা নিশ্চয়তার কথা জানিয়ে শাহরিয়ার খানের বক্তব্য, ‘আইসিসি এবং অন্যান্য ক্রিকেট বোর্ডের বিশেষজ্ঞরা নিরাপত্তা ব্যবস্থা দেখতে লাহোরে এসেছিলেন। তারা কিছু কিছু সমস্যা দেখিয়েছিলেন যা আমরা সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছি। কিন্তু সামগ্রিকভাবে নিরাপত্তা ব্যবস্থার জন্য তারা সন্তুষ্ট ছিল। তারপরও এখানে কারো আসতে না চাওয়াটা দুঃখজনক।’
২০০৯ সালে পাকিস্তানে সন্ত্রাসী হামলার শিকার হয় শ্রীলঙ্কান টিম বাস। এরপর থেকে দেশটিতে বড় কোনো ক্রিকেট দল সফরে যায়নি। হোম সিরিজের খেলাগুলো সেকেন্ড হোম হিসেবে বিবেচিত আরব আমিরাতে চালিয়ে আসছে তারা। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অন্যদের শঙ্কা থাকায় বিশ্বের বিভিন্ন দেশে যাযাবরের মতো ক্রিকেট খেলছে পাকিস্তান ক্রিকেট দল।