ঢাকাThursday , 27 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভ্রাম্যমাণ আদালত : পর্যাপ্ত পুলিশ দেওয়া হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষেত্রে চাওয়া মাত্রই প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রয়োজনীয় পুলিশ সদস্য পাওয়া যেত না এটা ঠিক নয়। জেলা প্রশাসনের প্রয়োজন হলেই চাওয়া মাত্রই পুলিশ সদস্য দেওয়া হবে।’
তিনি বলেন, ‘আজকের সম্মেলনে জেলা প্রশাসকরা ১৪টি বিষয় নিয়ে কথা বলেছেন। তার মধ্যে বিভিন্ন সমস্যা ও সংকটের কথা রয়েছে। যেমন পুলিশ ফাঁড়ি, নৌ ফাঁড়ি, জনবল, যানবাহন সংকট। এসব বিষয়ে সমাধান করা হবে।’ দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।