ঢাকাThursday , 27 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযোদ্ধাদের মরণোত্তর সরকারি সুবিধার কাগজপত্র প্রস্তুত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযোদ্ধাদের মরণোত্তর সরকারি সুবিধা সংবলিত কাগজপত্র ইতোমধ্যে তৈরি হয়েছে। শিগগির এ সম্পর্কিত কাগজ জেলা প্রশাসকদের (ডিসি) পাঠানো হবে।
বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা বলেন। অধিবেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অধিবেশনে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি রক্ষণাবেক্ষণ, মুক্তিযোদ্ধাদের সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বধ্যভূমি ও মুক্তিযোদ্ধাদের কবর একই নকশায় করার নির্দেশ দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মন্ত্রী বলেন, বধ্যভূমি ও সম্মুখযুদ্ধের যেসব স্থান সারা দেশে এখনো নির্ধারণ করা হয়নি, তার জন্য জমি অধিগ্রহণ করতে হবে। আর এ জন্য যে অর্থের প্রয়োজন তা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় দেবে।
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশানরদের নির্দেশ দেন।
পরে অধিবেশন শেষে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘সরকার সারা দেশের বধ্যভূমি, মুক্তিযোদ্ধাদের কবর এবং সম্মুখ যুদ্ধের স্থানগুলো সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। এসব স্থানের স্মৃতিস্তম্ভগুলো একই নকশায় করা হবে।’
মন্ত্রী বলেন, ‘অধিবেশনে ডিসিরা বিভিন্ন সমস্যার কথা বলেছেন। যার মধ্যে রয়েছে এসব স্থান সংরক্ষণ করতে গেলে জমি অধিগ্রহণ। তবে সরকার ডিসিদের বিদ্যমান বাজার দরে জমি কেনার নির্দেশনা দিয়েছে।’
সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।