ঢাকাWednesday , 26 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সানি-হাশমির রসায়ন

Link Copied!

বিনোদন ডেস্ক : প্রকাশিত হলো বাদশাহো সিনেমার বহুল প্রতীক্ষিত গান ‘পিয়া মোরে’। সিরিয়াল কিসার ইমরান হাশমি ও বলিউড সেনসেশন সানি লিওনের রসায়ন দেখতে অধির আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শক। অপেক্ষার পালা শেষ করে গতকাল (২৫ জুলাই) গানটি ইউটিউবে প্রকাশ করা হয়।
‘পিয়া মোরে’ গানটি গেয়েছেন মিকা সিং ও নীতি মোহন। মনোজ মুন্তাসিরের কথায় গানটি সুর করেছেন অঙ্কিত তিওয়ারি। ২ মিনিট ১৯ সেকেন্ড দৈর্ঘ্যের গানটিতে সানি লিওন ও ইমরান হাশমির রসায়ন দেখা গেছে। এছাড়া অন্তরঙ্গ দৃশ্যেও দেখা গেছে তাদের। এবারই প্রথম পর্দায় একসঙ্গে হাজির হলেন তারা।
১৯৭৫ সালে ভারতে জরুরি অবস্থা জারি হয়েছিল। এ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে বাদশাহো। এক শহর থেকে অন্য শহরে ভারতের সংরক্ষিত স্বর্ণ নিয়ে যাওয়ার সময় তা চুরির চেষ্টা করে একটি দল। এ জন্য তারা পায় ৯৬ ঘণ্টা সময়। তাদের বাধা দেওয়ার জন্য থাকেন এলিট সেনা সদস্য। শেষ পর্যন্ত তারা স্বর্ণ চুরি করতে পারবেন কিনা তা নিয়ে সিনেমার গল্প।
টি-সিরিজের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন গুলশান কুমার, ভূষণ কুমার, কৃষাণ কুমার। ইমরান হাশমি ছাড়াও বাদশাহো সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- অজয় দেবগন, ইলিয়েনা ডিক্রুজ, এশা গুপ্তা, বিদ্যুৎ জামাল, সঞ্জয় মিশ্রা প্রমুখ। আগামী ১ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।