ঢাকাTuesday , 25 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৪ এএসপিকে বদলি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমাকে এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার, ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়াকে নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবিরকে ব্রাহ্মণবাড়ীয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো. কফিল উদ্দিনকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমকে কুমিল্লার মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ মোছা. ইয়াছমিন খাতুনকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রওশনুজ্জামান সিদ্দিকীকে এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক জুবায়েরকে নওগাঁর পত্নতলা সার্কেল, র‌্যাবে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদকে নাটোরের বড়াইগ্রাম সার্কেল, সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার আনোয়ার হোসেনকে লক্ষ্মীপুরের সদর সার্কেল, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু বকর সিদ্দিককে সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমকে ঝালকাঠী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও ঝালকাঠী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিকে বিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।