ঢাকাTuesday , 25 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যেসব পাসওয়ার্ডে হ্যাকিং ঝুঁকি

Link Copied!

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ২০১০ সালে এক গবেষণায় বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পাসওয়ার্ড হিসেবে চিহ্নিত করা হয় ‘123456’ কমন পাসওয়ার্ডটিকে। এছাড়াও চিহ্নিত করা হয় আরো কিছু কমন পাসওয়ার্ড।
এরপরও প্রতি বছরই নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর গবেষণায় দেখা যাচ্ছে যে, অ্যাকাউন্ট হ্যাকিং বেশি হচ্ছে কমন পাসওয়ার্ডগুলোর কারণেই। নিরাপত্তা বিশেষজ্ঞরা বারবার সতর্ক করার পরও সহজ ও কমন পাসওয়ার্ড পরিহারে মানুষ সচেতন হচ্ছে না।
পাসওয়ার্ড ম্যানেজমেন্ট সেবা কিপার সার্ভিসের গবেষকরা সম্প্রতি ২০১৬ সালে পাবলিক ডোমেইনে ফাঁস হওয়া ১০ মিলিয়ন পাসওয়ার্ড বিশ্লেষণ করেছে। পাসওয়ার্ডগুলো যাচাই করে তারা বিপজ্জনক ২৫টি কমন পাসওয়ার্ডের তালিকা প্রকাশ করেছে।
১. 123456, ২. 123456789, ৩. Qwerty, ৪. 12345678, ৫. 111111, ৬. 1234567890, ৭. 1234567, ৮. Password, ৯. 123123, ১০. 987654321, ১১. Qwertyuiop, ১২. Mynoob, ১৩. 123321, ১৪. 666666, ১৫. 18atcskd2w, ১৬. 7777777, ১৭. 1q2w3e4r, ১৮. 654321, ১৯. 555555, ২০. 3rjs1la7qe, ২১. Google, ২২. 1q2w3e4r5t, ২৩. 123qwe, ২৪. Zxcvbnm, ২৫. 1q2w3e.
অনলাইনে আপনার যেকোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি উপরোক্ত তালিকার কোনোটি হয়, তাহলে এখনই বদলে ফেলুন। পাসওয়ার্ড প্রযুক্তি আর্শীবাদস্বরূপ। আপনার অ্যাকাউন্টে অন্যের প্রবেশ ঠেকাতে এটি দুর্ভেদ্য শক্তি হিসেবে ব্যবহার করুন। ৮ ডিজিটের কিংবা তার বেশি ডিজিটের পাসওয়ার্ড (অক্ষর, নম্বর এবং চিহ্নের সমন্বয়ে) ব্যবহার করুন। বিভিন্ন সাইটের জন্য আলাদা আলাদা ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করুন। সবগুলো পাসওয়ার্ড সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারেন। খুব পরিচিত অর্থাৎ কমন পাসওয়ার্ড পরিহার করুন।