ঢাকাSaturday , 22 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগামী ১০ দিনের মধ্যে ডিএসসিসি চিকুনগুনিয়া মুক্ত করবো

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আগামী ১০ দিনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) চিকুনগুনিয়া রোগ নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছেন মেয়র সাঈদ খোকন। তিনি বলেছেন, ‘আমার মা নিজেই চিকুনগুনিয়ায় আক্রান্ত। তাই আমি অন্য মায়ের কষ্ট বুঝি।’
শনিবার দুপুরে দক্ষিণ নগর ভবনে ওয়ার্ড কাউন্সিলর, সুশীল সমাজ ও এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে চিকুনগুনিয়া নিয়ে সচেতনমূলক বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনকালে মেয়র এ কথা বলেন।
১৪ জুলাই চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিধন কাজে নিয়োজিত ৩০৩ জন স্প্রে ম্যান ১৪৮টি ফগার মেশিন, ২৭১টি হস্তচালিত মেশিন এবং অঞ্চল ৪-এ চিকুনগুনিয়া প্রতিরোধে স্পেশাল ক্রাশ প্রোগ্রামের উদ্বোধনেও মেয়র বলেছিলেন। ‘আগামী তিন-চার সপ্তাহের মধ্যেই ডিএসসিসি এলাকায় চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে।
মেয়র বলেন, ‘আমি অন্য মায়েদের কষ্ট বুঝি। আমার মায়ের বিষণ্ণ মুখ দেখে আজ কাজে আসছি। আমার উপর আস্থা রাখুন আগামী ১০ দিনের মধ্যে দক্ষিণ সিটি চিকুনগুনিয়া রোগ মুক্ত করবো।’
তিনি বলেন, ডিএসসিসির হট লাইন চালু করার পর থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত ৩১ হাজার ৮৫৬টি ফোন এসেছে নাগরিকদের কাছ থেকে। শুধু ডিএসসিসি এলাকা থেকে এত ফোন আসেনি। দেশের বিভিন্ন এলাকা ও দেশের বাইরে থেকেও এই ফোন কল এসেছে রোগটি নিয়ে বিভিন্ন তথ্য জানার জন্য।
মেয়র জানান,৩৩৬ জনককে সরাসরি চিকিৎসা নেওয়ার জন্য ফোন দিয়েছেন। এর মধ্যে ১৬৬ জন রোগীকে বাসায় গিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। যেখানে পরামর্শ চেয়েছেন ১২৮ জন। এছাড়া ৩৭ জনকে কল ব্যাক করে পরামর্শ দেওয়া হয়েছে।