ঢাকাSaturday , 22 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক করলেন শেখ হাসিনা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বরগুনার ইউএনও তারিক সালমানের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি ‘বিকৃত’ করে ছাপানোর অভিযোগে মামলা করা আওয়ামী লীগ নেতার বিষয়ে খোঁজ নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে নেতাদের সতর্ক করেছেন আওয়ামী লীগ প্রধান। শুক্রবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় কয়েকজন নেতা বরিশালের ওই নেতা ওবায়দুল্লা সাজুর সমালোচনা করে বিষয়টি উত্থাপন করেন। বৈঠকে উপস্থিত একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
পরে শেখ হাসিনা বলেন, কিছু লোক আওয়ামী লীগ হয়ে দলে ঢুকে, আর এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে দল ও সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে। তাই সবাইকে সাবধান হতে হবে। এরা আসে পদ নিতে, আর পদ নিয়ে দলের ও সরকারের ক্ষতিই করবে।
নেতাদের সতর্ক করে তিনি বলেন, কাউকে দলে নেওয়ার আগে তার সম্পর্কে বিস্তারিত জানা উচিত। তার উদ্দেশ্য কী, সেটাও ভালো করে জানা উচিত। কারও বিষয়ে বিস্তারিত না জেনে তাকে দলে নিয়ে পদ-পদবি পর্যন্ত দিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে; এগুলো যারা করছেন, তারা অমার্জনীয় অপরাধ করছেন।
এ সময় সাজুর কর্মকান্ডের সমালোচনা করে বরিশাল বিভাগের দায়িত্বে থাকা নেতাদের শেখ হাসিনা বলেন, সাজুর বিষয়ে খোঁজ-খবর নিন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিন।
সভা শেষে বরিশাল নগর আওয়ামী লীগের ধর্ম সম্পাদকের দায়িত্বে থাকা সাজুকে সাময়িক বহিষ্কারের কথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।