ঢাকাFriday , 21 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আল-আকসায় ৫০ বছরের নিচে প্রবেশ নিষেধ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : অন্যতম পবিত্র ধমীয় স্থান আল-আকসা মসজিদে ৫০ বছরের নিচে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েলি পুলিশ। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি নিরাপত্তা জোরদারের অজুহাতে আল-আকসা মসজিদ এলাকায় মেটাল ডিকটেটর বসিয়েছে পুলিশ। এর জের ধরে বিক্ষোভ হতে পারে আশঙ্কা করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পুলিশের মুখপাত্র মিকি জোসেনফেল্ড জানিয়েছেন, শুক্রবার জেরুজালেমের ওল্ড সিটিতে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।‘পুলিশ ও সীমান্ত পুলিশ ইউনিটগুলো পুরো এলাকা ও আশেপাশের এলাকায় টহল দেবে।’
এদিকে ফিলিস্তিনি মুসলিম নেতারা ইসরায়েলের এ উদ্যোগের ব্যাপক নিন্দা জানিয়েছেন। তারা জুমার নামাজের পর বিক্ষোভের ডাক দিয়েছেন। মুসলিম নেতাদের দাবি, নিরাপত্তা রক্ষার অজুহাতে ইসরায়েল মসজিদ এলাকায় তাদের দখল প্রতিষ্ঠা করতে চাইছে।