আন্তর্জাতিক ডেস্ক : ভারত জানিয়েছে, কঙ্গোতে সম্প্রতি অপহৃত তাদের এক নাগরিক তার বন্দি দশা থেকে মুক্তি পেয়েছেন। খবর সিনহুয়ার।
মুম্বাইয়ের ব্যবসায়ী রিতেশ হেমনানি গত ২৩ জুন কিনশাসা থেকে অপহৃত হন। কতিপয় অস্ত্রধারী লোক তাকে অপহরণ করে।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক টুইটার বার্তায় বলেন, ‘আমরা কঙ্গোতে রিতেশ হেমনানিকে তার জিম্মি দশা থেকে মুক্ত করতে পেরেছি। এতে কঙ্গো সরকারের কাছে আমরা কৃতজ্ঞ।’
মন্ত্রী আরো বলেন, ‘সেখানে আমাদের মিশনের প্রচেষ্টার আমি প্রশংসা করছি।’

