ঢাকাWednesday , 19 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিরপুর-আগারগাঁও-কাফরুলে গ্যাস থাকবে না ৭ ঘণ্টা

Link Copied!

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর, আগারগাঁও ও কাফরুল এলাকায় বৃহস্পতিবার গ্যাস থাকবে না ৭ ঘণ্টা। মেট্রোরেলের নির্মাণ প্রকল্পের অধীনে ইউটিলিটি স্থানান্তর করার কারণে বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাইপ লাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস জনসংযোগ ব্যবস্থাপক ওয়াহিদুজ্জামান এই তথ্য জানান। এদিকে, গ্যাস না থাকার কারণে প্রায়ই জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব এলাকার মানুষদের খাবারের জন্য হোটেলগুলোর সামনে দীর্ঘ লাইন দিয়েও খাবার সংগ্রহ করতে দেখা গেছে।
উল্লেখ্য, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিমি মেট্রোরেল নির্মাণ কাজের উদ্বোধন করা হয় ২০১৬ সালের জুন মাসে।