ঢাকাWednesday , 19 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা সেতুর নির্মাণ কাজ ৪৪ শতাংশ সম্পন্ন

Link Copied!

পদ্মা সেতু

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুর নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। সরকারি সূত্র জানিয়েছে,ইতোমধ্যে বহু প্রতীক্ষিত এ বিশাল সেতুর নির্মাণ কাজ ৪৪ শতাংশ সম্পন্ন হয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,পদ্মা নদীর ওপর নির্মাণাধীন দেশের বৃহত্তম এ সেতুর কাজ ২০১৮ সালে সম্পন্ন হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ও কার্যকরী পদক্ষেপের ফলে এ সেতু যথাসময়ে নির্মিত হবে।
নির্মাণ কাজের অগ্রগতি সন্তোষজনক উল্লেখ করে মন্ত্রী বলেন,এই সেতু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৩ কোটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করবে। তিনি বলেন, এ সেতু নির্মিত হলে আঞ্চলিক বাণিজ্যের সুবিধা,শিল্পোন্নয়ন এবং বাণিজ্যিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
পদ্মা বসেতু প্রকল্প পরিচালক এম শফিকুল ইসলাম বলেন,অ্যাপ্রোচ রোড ও সার্ভিস এলাকার নির্মাণ কাজ জুনে সম্পন্ন হয়েছে। একইসঙ্গে মূল সেতুর নির্মাণ ৪০ শতাংশ এবং নদী শাসন কাজ ৩২ দশমিক ৫ শতাংশ সম্পন্ন হয়েছে। প্রকল্প সূত্র জানায়,সেতুতে মোট ৪১টি স্প্যান স্থাপন করা হবে। মুন্সীগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরার মধ্যে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মিত হচ্ছে।