ঢাকাTuesday , 18 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পতিতা চরিত্রে অপর্ণা

Link Copied!

বিনোদন ডেস্ক : টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অপর্ণা ঘোষ। বড় পর্দাতেও অভিনয় করছেন সমানতালে। বৈচিত্রময় চরিত্রে পর্দায় দেখা যায় তাকে। এবার ‘মালতী’ নাটকে পতিতা চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। যদিও দ্বিতীয়বারের মতো এই চরিত্রে অভিনয় করলেন তিনি। তবু চরিত্রটির একটি ভিন্নরূপ আছে বলে জানিয়েছেন অপর্ণা ঘোষ।
আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা।
নাটকের গল্প প্রসঙ্গে দীপু হাজরা বলেন, ‘সৎ মায়ের ঘরে মালতীর বেড়ে ওঠা। সংসারে উপার্জনক্ষম কোনো লোক নেই। তাই স্বাভাবিক-সুন্দর জীবন থেকে ছিটকে গিয়ে পতিতাদের তালিকায় নাম লেখায় মালতী। কখনো রাস্তায়, রেল লাইনের পাশে, কখনোবা সমাজের বিভিন্ন স্তরের মানুষের বাসায় কিংবা হোটেলে রাত যাপন করতে হয় তাকে। এর সঙ্গে যুক্ত থাকে কয়েকজন দালাল।’
তিনি আরো বলেন, ‘একবার মালতীকে নিয়ে যাওয়া হয় একটি বাসায়। সেখানে গিয়ে মালতী দেখতে পায় একজন পাগলের সঙ্গে তাকে সময় কাটাতে হবে। কিন্তু এটা কী করে সম্ভব? মালতী প্রশ্ন করলে পাগলটির বাবা জানান, তার ছেলেটি একটি মেয়েকে ভালোবাসতো যে আজ তার জীবনে নেই। যত টাকা লাগে সে দিবে কিন্তু তাকে কয়েক মাস তার সাথে থাকতে হবে। এদিকে সম্রাট নামের একজন মালতীকে ভালোবাসে। শুরু হয় মানসিক দ্বন্দ্ব।’
অপর্ণা ঘোষ ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান, শ্যামল মওলা, খালেকুজ্জামান, শিরিন আলম, তপন বাজপেয়ী, দেব মিঠু, মাহবুব অনুভব, সাদ্দাম সানী, রিমা, মম নুর, মাহমুদ বেলাল, লরিন, নিশু প্রমুখ।
নাটকটি নির্মাণ করতে গিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল নির্মাতা দীপু হাজরাকে। কারণ সচরাচর যে ধারার নাটক তিনি নির্মাণ করে থাকেন তার চেয়ে এটি ভিন্ন ঘরানার। দর্শকদের নাটকটি ভালো লাগবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। ঈদুল আজহায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।