ঢাকাTuesday , 18 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবসর নিশ্চিত করলেন টট্টি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : গত মে মাসে রোমার হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন ফ্রান্সিসকো টট্টি। ক্লাবটিতে দীর্ঘ ২৪ বছর খেলার পর অফিসিয়ালি অবসরের ঘোষণা দিলেন তিনি। সোমবার নিজের ফেসবুক ওয়ালে অবসরের কথা নিশ্চিত করেছেন ইতালিয়ান এ অ্যাটাকিং মিডফিল্ডার। ফুটবলার হিসেবে ক্যারিয়ার শেষে এবার ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
নিজের অবসর নিয়ে ৪০ বছর বয়সি টট্টি বলেন, ‘ফুটবল খেলোয়াড় হিসেবে আমার জীবনের প্রথম অংশ শেষ। এখন অন্য একটি অংশ যুক্ত হচ্ছে। ২৮ মে পর্যন্ত আমি কেবল ফুটবল খেলা নিয়ে ভেবেছিলাম। এবার ভিন্ন কিছু নিয়ে ভাববো ।’
রোমার স্পোর্টিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন নিয়ে টট্টির বক্তব্য, ‘রোমার সঙ্গে আমার প্রায় ২৫ বছরের ইতিহাস রয়েছে। তারা আমাকে যেভাবে দিয়েছে এবার আমিও এই ক্লাবকে কিছু দিতে চাই। এখানকার মানুষগুলো দিনের পর দিন আমাকে ভালবেসেছেন এবং আমার খেলা উপভোগ করেছেন।’
সিরি’আর অন্যতম সেরা ক্লাব রোমার হয়ে সব মিলিয়ে ৭৮৬টি ম্যাচ খেলেছেন টট্টি। ক্লাবের হয়ে রেকর্ড সংখ্যক ৩০৭টি গোল করেছেন তিনি। এছাড়া ২০০৬ সালে ইতালির হয়ে স্বপ্নের বিশ্বকাপ জয়ের স্মৃতি রয়েছে ৪০ বছর বয়সি এ তারকার।