ঢাকাTuesday , 18 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্পিনে নতুন চমক দেখাতে চান ইয়াসির

Link Copied!

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান দলে বর্তমান সময়ের সবচেয়ে সফল ও কার্যকরী স্পিনার ইয়াসির শাহ। ঘূর্ণি বলের জাদুতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের প্রায়ই বোকা বানাতে দেখা যায় তাকে। নিজের স্পিন বলে আরও রহস্য যোগ করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এ লেগ স্পিনার।
বর্তমানে ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে খেলছেন ইয়াসির। সেখানে বোলিং নিয়ে নিজের নতুন প্রচেষ্টার কথা জানিয়েছেন ইয়াসির। ইংল্যান্ডে এক সাক্ষাকারে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি অ্যাকশন যথাযথ প্রয়োগের ‍উপর জোর দিচ্ছি। তবে আমি গুগলি বলের উন্নতির জন্যও কাজ করছি। আশা করছি সামনের দিনগুলোতে দর্শকরা আমার কঠোর পরিশ্রমের ফলাফল দেখতে পাবেন। বোলিংয়ের উন্নতির জন্য আমি বেশ অনুশীলন করছি।’
নিজের ব্যাটিং নিয়ে ইয়াসির শাহ বলেন, ‘ব্যাটিংয়ের জন্যও আমি মনযোগ দিচ্ছি। খেলার গুরুত্বপূর্ণ একটি অংশ মনে করে আমি এই দক্ষতাটি বাড়ানোর জন্য কাজ করছি। আমি ভাগ্যবান যে কেন্টের কোচরা আমার বাটিংয়েও সাহায্য করছে।’
ইংলিশ কাউন্টিতে খেলার গুরুত্ব নিয়ে ইয়াসির বলেন, ‘কাউন্টিতে খেলার সুবিধা হচ্ছে এখানে আপনি দক্ষতাকে পরিশুদ্ধ করার অনেক সময় পাবেন। বোলিং মেশিনসহ এখানে ভালো কোচদের পরামর্শ পাওয়া যায়।’