ঢাকাTuesday , 18 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সব শিরোপা জিততে চায় রিয়াল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : জিনেদিন জিদানের অধীনে গত মৌসুমে লা লিগা ও মর্যাদার চ্যাম্পিয়নস লিগসহ বেশি কিছু গুরুত্বপূর্ণ শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। সামনের মৌসুমেও সম্ভাব্য সব শিরোপা জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির খেলোয়াড়রা।
রিয়াল মাদ্রিদের হয়ে ইতিমধ্যে তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন দলটির ডিফেন্ডার দানি কারভাহাল। ১০ বছর বয়স থেকেই লস ব্লাঙ্কোসদের জুনিয়র দলের হয়ে খেলা শুরু করেছেন তিনি। রিয়ালে এটি তার ১৫তম মৌসুম। এখনো ক্লাবটির হয়ে আরও শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন তিনি।
মাদ্রিদ টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে কারভাহাল বলেন, ‘রিয়াল মাদ্রিদের হয়ে সম্ভাব্য সব শিরোপা জয়ের জন্য আমরা সবকিছু দিতে চাই। আমরা সব কিছু জিততে চাই। এটা ক্লাবে আমার ১৫তম মৌসুম এবং ক্লাবটিতে থাকতে পারায় আমি প্রতিবারই গর্ববোধ করি। আশা করছি এই ক্লাবটির হয়ে আরও বেশিদিন চালিয়ে যেতে পারব। আমাকে এখানে বিভিন্ন ধরনের সাহায্য করায় রিয়ালকে ধন্যবাদ।