ঢাকাMonday , 17 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই সপ্তাহ ধরে নিখোঁজ স্কুল শিক্ষিকা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন ধানমন্ডির ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষিকা ফেরদৌসি একরাম। গত ২ জুলাই সন্ধ্যায় গ্রিন রোডের বাসা থেকে তিনি বের হয়ে যান। পরে তার স্বজনেরা এ ব্যাপারে কলাবাগান থানায় মামলা করেন।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত বলেন, ‍‘এক ছাত্রের সঙ্গে দেখা করার কথা বলে বাসা থেকে বেরিয়েছিলেন ওই শিক্ষিকা। তিনি স্বেচ্ছায় বাসা থেকে বের হয়েছেন, না কি তাকে অপহরণ করা হয়েছে তার তদন্ত শুরু হয়েছে। ’
চার বোন ও এক ভাইয়ের মধ্যে দ্বিতীয় ফেরদৌসি। বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে অনার্স এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন তিনি। গ্রিন রোডের একটি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে থাকতেন ফেরদৌসি একরাম।