ঢাকাSaturday , 15 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হজ ফ্লাইট শুরু ২৪ জুলাই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৪ জুলাই হজ ফ্লাইট শুরু হচ্ছে। রাষ্ট্রায়াত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সাউদিয়া এয়ারলাইন্স-এ দুটি সংস্থা হজযাত্রীদের সৌদি আরব নিয়ে যাবে। হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ১ সেপ্টেম্বর পবিত্র হজ শুরু হওয়ার কথা।
বিমানের হজ ফ্লাইট শুরু হবে ২৪ জুলাই, চলবে ২৬ আগস্ট পর্যন্ত। এছাড়া, হাজিদের নিয়ে ৬ সেপ্টেম্বর বিমানের প্রথম ও ৫ অক্টোবর শেষ ফিরতি হজ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বাংলাদেশ থেকে সাউদিয়া এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু হবে ২৪ জুলাই, চলবে ২৮ আগস্ট পর্যন্ত। ফিরতি হজ ফ্লাইট ৬ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৬ অক্টোবর পর্যন্ত।
এ বছর এক লাখ ২৭ হাজার হজযাত্রী হজপালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। চলতি হজ মৌসুমে বিমান ৬৩ হাজার ৫০০ ও সাউদিয়া ৬৩ হাজার ৬৯৮ জন হজযাত্রী বহন করবে। এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ বছর ৪২২টি ডেডিকেটেডসহ ৫১৫টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করবে। হজ শেষে ২৭৮টি ডেডিকেটেডসহ ৩৩৮টি ফ্লাইটে হাজিদের সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হবে। এজন্য বিমানের নিজস্ব চারটি সুপিরিয়র ৭৭৭-এর সঙ্গে ওয়েট লিজে আনা দুটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ বহরে যুক্ত হবে।’
সাউদিয়া এয়ারলাইন্সের অপারেশন অফিসার নাজমুল বলেন, ‘হজ ফ্লাইট শুরু হবে ২৪ জুলাই থেকে। হজ অপারেশনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’